সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরের এক নারীসহ ৩ সিএনজি যাত্রী নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৬৬০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাধবপুরের এক নারীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়া জেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-মাধবপুর উপজেলার আদাঐরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মইজ উদ্দিনের ছেলে বিল্লাল উদ্দিন (৪০)। আহতরা হলেন- ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০) ও জুম্মান (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হতাহতরা যাত্রীবাহী একটি সিএনজিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে মাধবপুরে আসছিল। সাতবর্গ এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল নিহত হন। এসময় এলাকাবাসী গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শান্তা ও তাহেরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ফয়সাল, ফারজিনা ও জুম্মানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com