সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে দু’যুবককে কুপিয়ে আহত ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত মোছাদ্দিক মিয়া ও মোশাহিদ মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ওই গ্রামের মৃত ছুরত উল্লাহর পুত্র এলাইছ মিয়ার সাথে মৃত তমিজ উল্লার পুত্র রেজাক মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে রবিবার সকালে মৃত ছুরত উল্লাহর দুই ছেলে মোছাদ্দিক মিয়া (২৫) ও মোশাহিদ মিয়া(২৭) স্থানীয় মাঠে গরু ছড়াতে এবং ধান কাটতে যায়। এসময় রেজাক মিয়া ও মনর মিয়াসহ বেশ কয়েকজন লোক তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। এসময় তাদের কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে সোমবার মোছাদ্দিক মিয়া ও মোশাহিদ মিয়ার চাচা মছদ্দর মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের ক্ষিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com