সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে মাবনপাচার মামলায় শাহাব উদ্দিন কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানার মাবনপাচার মামলার পলাতক গ্রেফতারকৃত আসামী শাহাব উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে লাখাই থানার পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। সে ফরিদপুর গ্রামের হজরত আলীর পুত্র। গত রবিবার রাত ১০টায় শহরের বৃন্দাবন কলেজ এলাকা থেকে কোর্ট ষ্টেশন ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, ২০১৬ সালের থানার মানব পাচারে অভিযোগে একটি মামলা দায়ের করা হয় লাখাই থানায়। মামলা দায়েরের পর থেকে গ্রেফতারকৃত সাহাব উদ্দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোর্টষ্টশন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ বৃন্দাবন সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের দিকে বানিয়াচং উপজেলার বাজুকা গ্রামের আব্দুল খালেক মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত সাহাব উদ্দিনসহ ৫ জনকে আসামী করে একটি মানব পাচার মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সাহাব উদ্দিনসহ তার সহযোগিরা আব্দুল খালেককে বিদেশে পাঠানোর নাম করে কয়েক লক্ষাধিক টাকা আত্মসাত করেন। তারা বার বার টাকা ফেরত চাইলেও সাহাব উদ্দিনসহ অন্যান্যরা টাকা দেন দিচ্ছি বলে সময় কর্তন করতে থাকে। এক পর্যায়ে আব্দুল খালেক বাধ্য হয়ে মানব পাচারের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের আসামীরা দেশ-বিদেশে পলাতক রয়েছে।
মামলার অন্যান্য আসামীরা হল, আলাল মিয়া, আদম আলী, রবিউল ইসলাম ও শেফালী বেগম। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com