বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রভাকর প্রতিবেদকের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জেলা সাংবাদিক ফোরামের সদস্য মোঃ জাহাঙ্গীর এর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলায় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোঃ রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, দৈনিক প্রভাকর সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরহাদ চৌধুরী, দৈনিক ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী, সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ, জিটিভি প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, প্রচার সম্পাদক সৈয়দ মশিউর রহমান, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, সাংবাদিক এম সজলু, দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, সাংবাদিক রহমত আলী, চ্যানেল এস এর সিরাজুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ফোরাম আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেন্টু আহমেদ জিহান ও সাধারণ সম্পাদক কনোজ ব্যানার্জি প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক জাহাঙ্গীর এর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com