বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে কোটি টাকার ভূমি দখল করেছে ‘নাহিদ ফাইন টেক্সটাইল’ ॥ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মালিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলায় কোটি টাকার ভূমি দখল করেছে ‘নাহিদ ফাইন টেক্সটাইল লিঃ’ নামে একটি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, কোম্পানী কর্তৃপক্ষের হুমকি-ধমকিতে প্রাণভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে ভূমি মালিককে। জানা যায়, ‘নাহিদ ফাইন টেক্সটাইল লিঃ কর্তৃপক্ষ’ ২০১৪ সালে ভূয়া দলিলের মাধ্যমে জে.এল নং-১১, হরিতলা মৌজার ৩১০ খতিয়ানের ৪৫৭৮, ৪৫৭৯, ৪৫৮০ ও ৪৫৮৩ দাগের ২১৪ শতক ভূমি জোরপূর্বক দখল করে নেয়। এ ব্যাপারে ভূমির প্রকৃত মালিক ফজলুর রহমান সংশ্লিষ্ট আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। এদিকে মামলা থেকে বাচঁতে কোম্পানী কর্তৃপক্ষ নানা কল-কৌশলের আশ্রয় নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আপোষ নিষ্পত্তির কথা বলে ভূমির প্রকৃত মালিক ফজলুর রহমানের পুত্র হিরন মিয়াকে হবিগঞ্জ শহরের আশরাফ জাহান মার্কেটে ডেকে নেয় কোম্পানী কর্তৃপক্ষ। সেখানে যাওয়ার পর একদল লোক অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি অলিখিত স্টাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর আদায় করে। হিরন মিয়া এ বিষয়ে গত ৮ মে হবিগঞ্জের অতিরিক্ত জেলা হাকিম আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ‘নাহিদ ফাইন টেক্সটাইল লিঃ’ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহিদ, পরিচালক মোঃ মনিরুজ্জামান ও জাকির উল্লা চৌধুরীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়। মামলা দায়েরের পর তল্লাশী পরোয়ানা জারী করেন আদালত। হিরন মিয়া জানান, মামলা দায়েরের পর আরও বেশী ক্ষিপ্ত হয়ে উঠেছে কোম্পানী কর্তৃপক্ষ। তাকে প্রতিনিয়তই দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এ অবস্থায় জীবন রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তিনি আরও জানান, স্থানীয় লোকদের নানা ভাবে হয়রানি করছে কোম্পানী কর্তৃপক্ষ। ইতিপূর্বে তিনিসহ স্থানীয় বহু লোক মিথ্যা চাঁদাবাজি মামলায় হয়রানির শিকার হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com