সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিশ্ব ধরিত্রী দিবস পালন কলকারখানার বর্জ্য বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দাবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে। “পৃথিবী বাঁচাতে শিল্প দুষণ বন্ধ করো” এই স্লোগানে গতকাল সোমবার দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ এবং খোয়াই রিভার ওয়াটারকিপার সুতাং নদী পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদল দেখতে পান সুতাং নদীর পানি কুচকুচে কালো হয়ে আছে। দূর্গন্ধে নাক বন্ধ করে চলাচল করছে এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে প্রতিনিধি দল জানতে পারেন, কলকারখানার বর্জ্যে সুতাং নদীসহ আশ-পাশের জলাশয়গুলো মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। শিল্পবর্জ্য দূষণে সুতাং নদীটি হয়ে পড়েছে মৎস্যশূন্য, নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। মারা যাচ্ছে হাঁস-মোরগ-গবাদিপশু। মানুষ আক্রান্ত হচ্ছে চর্মরোগসহ নানা অসুখে। মাঠে ফসল উৎপাদন কমে যাচ্ছে।
এসময় সাধুর বাজারে সুতাং নদীতে এক প্রতিবাদী কর্মসূচি করা হয়। পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত নদী পাড়ের বাসিন্দারা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী এডভোকেট শিবলী খান, ডাঃ আলি আহসান চৌধুরী পিন্টু, আমিনুল ইসলাম, নদী পাড়ের বাসিন্দা মোঃ আলাউদ্দিন, শেখ মোঃ কামাল মিয়া, মানিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ আইনসহ দেশের প্রচলিত আইনসমূহ অমান্য করে কলকারখানাগুলো বেপরোয়া দূষণ চালিয়ে আসছে যা নদী সংশ্লিষ্ট গ্রামসমূহের বাসিন্দাদের সাংবিধানিক অধিকারের উপর প্রত্যক্ষ আঘাত। দীর্ঘদিনের দুষণ দৈনন্দিন জীবনে ব্যাপক বিপর্যয়ের পাশাপাশি উদ্বেগজনক মানবিক সংকটের সৃষ্টি করেছে। তাই অবিলম্বে দায়ী কলকারখানার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সুতাং নদী পূর্বাবস্থায় ফিরিয়ে আনাসহ এলাকাবাসীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com