বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পশু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই দীর্ঘ দিন ধরেই ভোর রাতে পশু জবাই করে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে চার দোকান মাংস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি সার্জন ডা. শিপা আক্তার উপস্থিত থেকে সহযোগিতা করেন। পল্লব হোম দাস বলেন, অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে মাংস সংরক্ষণ করে মাংস বিক্রি দায়ে চার মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদেরকে দন্ড দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। আদালত পরিচালনা সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাথে ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com