শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জুমার নামাজে কথা কাটাকাটির জের মাধবপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত হামলাকারীদের মোটরসাইকেল জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জুমার নামাজে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কালীরবাজারে হামলার ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ীর নাম মিলন মিয়া (২৮)। তিনি মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আব্দুন নূরের ছেলে। ঘটনার পর হামলাকারীদের ফেলে যাওয়া দু’টি মোটরসাইকেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদপুর জামে মসজিদে জুম্মার নামাজে খুতবার সময় বাচ্চাদের কথা বলার জের ধরে ব্যবসায়ী মিলন মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় পার্শ্ববর্তী সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে শাকিব মিয়ার। বিকেলে শাকিব তার লোকজনসহ মোটরসাইকেলযোগে কালীবাজার এসে মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে হামলাকারীরা দুইটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ আলম বলেন, হামলাকারীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com