শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কক্ষে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, শনিবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের ভূমিহীন এলাকার একটি দোকানে ৪/৫ জন যুবক ২ যুবতির সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাহুবলের আব্দুল আজিজ (২৩), নবীগঞ্জের কাশেম আলি (২৩), সহিদ বেগম (৪৫), সুনামগঞ্জ সদরের শান্তনা আক্তার (২৫), পপি বেগম (২৫) কে আটক করে। পরে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানীর কক্ষে আটককৃতদের হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে নিদিষ্ট আইনে আটককৃত ৫ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com