রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চরে বালু উত্তোলন ॥ ইউওনওর অভিযান ॥ গ্রেপ্তার ৫ ॥ বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৬৮৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কোনো ধরণের ইজারা না নিয়েই কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঝটিকা অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর চরে ঝটিকা অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বুক চিড়ে প্রবাহিত কুশিয়ারা নদীতে বর্তমান সময়ে পানি না থাকায় কসবা গ্রামে বিশাল চর জেগেছে। কয়েক মাস ধরে বিশাল স্থান নিয়ে জাগা এই চড়ে স্থানীয় ৪-৫টি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র কসবা গ্রামের কুশিয়ারা নদীর ঘাট এলাকায় অবস্থান নেয়। প্রতিদিন ওই সংঘবদ্ধ চক্রের অর্ধশতাধিক শ্রমিক নদীর চর কেটে ট্রাকে বালু তোলে দেন। বালুগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। নদীর চর থেকে প্রতি ট্রাক বালুর দাম ৫০০ থেকে ৬০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিদিন শতাধিক ট্রাক বালু বিক্রি করা হচ্ছে। কুশিয়ারা নদীর চরের বালু বিক্রি করে সংঘবদ্ধ কুচক্রী মহল লাভবান হলেও কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের ছত্রছায়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় নদীর চর কাটার ফলে আগামী দিনে বন্যার কবলে দীঘলবাক এলাকার আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। গতকাল (৩১ মার্চ) এনিয়ে নিউজ দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নজরে আসলে তিনি তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানীসহ ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর একদল পুলিশকে সঙ্গে নিয়ে কুশিয়ারা নদীর বালুর চর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার কসবা গ্রামের আলতাব মিয়ার পুত্র ফুরমান মিয়া (২৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নুর ইসলামের পুত্র মালেক মিয়া (২৬), আলাই মিয়ার পুত্র কনু মিয়া (৩০), লেচু মিয়ার পুত্র রিপন মিয়া (২৪),আব্দুল মালিকের পুত্র কাওছার আহমেদ (২৬) কে ১ সাপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে, আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ফের যদি কেউ চর কেটে বালু বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com