শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৭২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দিন আহমেদ শরীফী।
এতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক মিলাদ মাহফিল কমিটির আহ্বায়ক প্রভাষক রাফিউল হক খান পাঠান। বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সদস্য ডাঃ সুনীল বরণ দেবনাথ চৌধুরী, প্রভাষক মঈন উদ্দীন, লফিত হোসেন, নজরুল ইসলাম খান, আঙ্গুর খান।
সার্বিক পরিচালনায় ছিলেন মিলাদ মাহফিল কমিটির সদস্য ফিরোজ মিয়া, মোঃ জিয়াউল হক, মোঃ শাহ আলম। ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন তানভীর সিদ্দিকী, তোয়াহা ও মোয়াজ্জেমন হোসেন।
উক্ত মিলাদ মাহফিলে গুরুত্বপুর্ণ বয়ান পেশ করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আল্লামা আব্দুল মজিদ পিরিজপুরী। সবশেষে মিলাদ ও সকলের সফলতা এবং সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। উক্ত মিলাদ মাহফিলে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com