বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

মাধবপুর থেকে নিঁেখাজ মাদ্রাসার ছাত্র ঢাকায় উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র আলীরাজ খসরুকে (১২) কে রাজধানীর কমলাপুর এলাকার একটি রেষ্টুরেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার মাধবপুর থানা পুলিশ ছাত্রের পিতা-মাতার কাছে মাদ্রাসার ছাত্রকে বুঝিয়ে দিয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, উপজেলার বেলঘর মোহাম্মদীয়া জামিয়া শরীফ হাফিজিয়ার মাদ্রাসার ছাত্র আলীরাজ খসরু মাদ্রাসার লেখাপড়ার চাপ সইতে না পেরে ২০ মার্চ বিকেলে নোয়াপাড়া থেকে পারাবত ট্রেনে পালিয়ে ঢাকার কমলাপুরে একটি রেস্টুরেন্টে অবস্থান নেয়। গত ২৩ মার্চ মাদ্রাসা ছাত্রের বাবা বাঘাসুরা গ্রামের নাসির উদ্দিন এ ব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানার উপ-পরিদর্শক মুসলে উদ্দিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজের ৮ দিন পর রাজধানীর কমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আলীরাজ খসরুকে উদ্ধার করে বৃহষ্পতিবার দুপুরে তাঁর মা-বাবার কাছে তুলে দেয়। তাঁর বাবা নাসির উদ্দিন জানান, মাদ্রাসার জনৈক হুজুর (শিক্ষক) তাঁর ছেলে আলীরাজ খসরুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে আলীরাজ খসরু পালিয়ে ঢাকায় চলে যায়। ছেলেকে ফিরে পেয়ে মা বাবার মধ্যে আনন্দ আত্মহারা। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তার মা অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com