বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

নবীগঞ্জের সিকৃবি ছাত্র ওয়াসিম হত্যা ৫ দিনের রিমান্ডে বাসচালক ও হেলপার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সিকৃবি ছাত্র ওয়াসিম আব্বাস হত্যা মামলায় উদার পরিবহনের চালক ও হেলপারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মৌলভীবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ২৩ মার্চ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর ২৫ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় গাড়ির চালক জুয়েল, হেলপার মাসুক মিয়া এবং সুপারভাইজার সেবুল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।
এই মামলার দুই আসামি উদার পরিবহনের বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুককে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যা মামলা দায়ের করার পর তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে মামলার ওপর আসামি বাসের সুপারভাইজার সেবুল মিয়া পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com