শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালির অভিযোগে যুবকের ১ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের তালিকা পুলিশের হাতে দিলেও তাদেরকে দমন করা যাচ্ছে না। প্রতিদিনই হাসপাতালের কতিপয় ব্রাদারের ছত্রছায়ায় থেকে বীরদর্পে দালালী চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ ইতিপূর্বে দুইজনকে আটক করে। কিন্তু ওই ব্রাদার তাদেরকে ছাড়িয়ে এনে আবারও এসব দালালী ব্যবসায় লাগিয়ে দিচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতিসংঘ থেকে পদকপ্রাপ্ত সদর থানার এসআই মোল্লা লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জরুরি বিভাগে অভিযান চালিয়ে হাতেনাতে শাহ আলম (২৫) নামের এক দালালকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। সে লাখাই উপজেলার করাব গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। গতকাল বিকালেই তাকে এসআই লুৎফুর রহমান কারাগারে দিয়ে আসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগী ও স্বজনদের সঙ্গে দালালরা এক ফার্মেসী মালিক ছত্রছায়ায় থেকে প্রতারণা করে আসছে। সম্প্রতি আইনশৃংখলা বাহিনী হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে দালালদের তালিকা তৈরি হয়। উক্ত তালিকায় শাহ আলম ওরফে হাসান রয়েছে। এছাড়াও ওই ফার্মেসীর মালিক তার নিয়োজিত কয়েকজনের দালালের নাম ওই তালিকা থেকে কেটে দেয়। এসআই জানান, দালালদের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত চলবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com