বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ॥ ১ সপ্তাহের মধ্যে কাছাবাজারেও মুল্য তালিকা প্রদর্শনের নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে শায়েস্তানগর বাজারের মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দ্বীপা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য সংরক্ষণের অপরাধে একই বাজারের হযরত শাহজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বাণিজ্যিক এলাকার বিরতি রেস্টুরেন্টকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় শায়েস্তানগর ও চৌধুরী বাজারের কাছামাল ব্যবসায়ীদের ৭ দিনের মধ্যে বাজারে মূল্য তালিকা প্রদর্শনের সময়সীমা বেঁধে দেন সহকারি পরিচালক। তিনি বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ীদেরকে ডেকে এনে এ আদেশ প্রদান করেন। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি মূল্য তালিকা প্রদর্শন না করা হয় তবে বাজারের প্রত্যেক দোকানকে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় অভিযুক্ত করে অর্থদন্ড আরোপ করা হবে।
উল্লেখ্য, এর আগে কয়েকবার মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com