শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হেলিকপ্টারে ঢাকা নেয়া হলো বানিয়াচংয়ে আহত কনস্টেবলকে

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত কনস্টেবল জামাল উদ্দিনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রোববার (১০ মার্চ) পৌনে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তিনি জানান, জামাল উদ্দিনকে অজ্ঞান অবস্থায় ঢাকার শেরে বাংলানগর নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রোববার উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বেলা ১১টায় বানিয়াচংয়ের শাহপুর কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কনস্টেবল জামাল উদ্দিন ও এক আনসার সদস্যসহ ছয় জন আহত হয়। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (এএসপি) শৈলেন চাকমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com