শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে বিশাল শো-ডাউন শেষে পথ সভা অনুষ্টিত ॥ আমার রাজনীতি জনসাধারণের জন্য-মশিউর রহমান শামীম

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামীম এর সমর্থনে শহরে শো-ডাউন দিয়েছেন হাজারো কর্মী সমর্থকরা। বিকাল ৩ টার দিকে শহরের পৌরসভা মাঠে থেকে শো-ডাউনটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে গিয়ে পথ সভায় মিলিত হয়। শো-ডাউনে হবিগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। দেশরতœ শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্থ প্রার্থী নৌকার মাঝি মশিউর রহমান শামীম এর বিজয় সু-নিশ্চিত করে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মশিউর রহমান শামীম ইতিমধ্যে হবিগঞ্জবাসীর মনে জায়গা করে নিয়েছেন। তাই আগামী ১০ মার্চ হবিগঞ্জবাসী তার প্রতিফল ঘটাবেন।
এ সময় নৌকার প্রার্থী মশিউর রহমান শামীম বলেন, ছাত্র জীবন থেকে হবিগঞ্জহবাসীর কল্যানে কাজ করে যাচ্ছি। দেশনেত্রীর উপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীকে আপানাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বলেন, আমার রাজনীতি জনসাধারণের জন্য, আমি আজীবন আপনাদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com