প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরে দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়াল। গতকাল বুধবার সকাল থেকে তিনি শহরে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের উদ্দেশ্যে মাহবুবুর রহমান আউয়াল বলেন, সদর উপজেলাবাসীর পাশে ছিলাম, পাশে আছি, পাশেই থাকবো। স্থানীয় দাঙ্গা, হাঙ্গামা নিয়ন্ত্রণে গত ৫ বছর যাবত কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছি। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, খেলাধুলা, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করেছি। ভবিষ্যতেও সদর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য আমি আবারও সদর উপজেলাবাসীর ভোট, দোয়া ও সহযোগীতা কামনা করছি।
এ সময় বিশিষ্ট মুরুব্বি আব্দুল কদ্দুস, জনাব আলী, রুহুল আমিন, নাসির উদ্দিন, কুতুব উদ্দিন শামীম, জামাল উদ্দিন, অলিউর রহমান, হারুন মিয়া, হেলাল আহমেদ টিপু, মহিবুর রহমান শাওন, রুমেল খান চৌধুরী, শাহজাহান মিয়া, মারফত আলী, আব্দুল গফুর, ছালেক মিয়া, আব্দুল মন্নাফ, সিরাজ মিয়া, আব্দুল কাইয়ুম, শাহীন মিয়া, জুয়েল মিয়া, ফারুক মিয়া, আব্দুল খালেক, নুরুল আমিন, এমরান আহমেদ কাওছার, গিয়াস উদ্দিন, আলাউদ্দিন, কাওছার প্রমুখ।