শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতিসংঘের সম্মেলন শেষে দেশে ফিরেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে জাতিসংঘ ও আইপিইউ’র যৌথ আয়োজনে ‘পার্লামেন্টারী হিয়ারিং এট দি ইউনাইটেড নেশনস’ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। বুধবার বিকেল ৫টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
এর আগে গত ১৯ ফেব্র“য়ারি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। পরে ২১ ও ২২ ফেব্র“য়ারি নিউইয়র্কে উল্লেখিত সম্মেলনে অংশ নেন এমপি আবু জাহির। সম্মেলনে অন্যান্যের মাঝে যোগ দেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন এমপি, আফম রুহুল হক এমপি, বেনজীর আহমেদ এমপি, মোঃ আব্দুস সোবহান মিয়া এমপি, আহসান আদেলুর রহমান এমপি ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
এদিকে, সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার আয়োজিত আনন্দ সমাবেশ এবং যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com