সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

১৯০টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এমপি মজিদ খান

  • আপডেট টাইম শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, ৫২’র ভাষা আন্দোলনের চেতনা বুকে নিয়েই সত্তর নির্বাচনের মধ্য দিয়ে একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ভাষা আন্দোলনের নেপথ্যে নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। পরবর্তীতে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ১৯৯৯ সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় জাতীয় সংঘ। আজ বিশ্বের ১৯০টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বাঙ্গালী জাতির গৌরব। বাংলা ভাষাকে দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য জাতীয় সংঘের কাছে তিনি দাবি জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং শহীদ মিনারে একুশের অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদোগে আলোচনা সভাসহ দিনভর বিভিন্ন অনুষ্ঠান হয়।
ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোক রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, অধ্যক্ষ আবদাল হুসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, প্রভাষক রাহমাতুল বারী, শিক্ষক আবদুল কাইয়ূম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন আবদুল মজিদ খান এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com