বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের সাতাইহালে রাস্তা মেরামত কাজে বাঁধা ॥ হামলায় আমীর উদ্দিন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে প্রায় অর্ধশতাধিক পরিবারের একমাত্র একটি রাস্তার মেরামত কাজে বাঁধা প্রদান করা হয়েছে। এ সময় হামলায় আমীর উদ্দীন (৪২) নামের এক সমাজকর্মী গুরুতর আহত হয়েছেন।
আহত আমীর উদ্দীনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামস্থ (পুরান বাড়ী’র) মৃত নূর উদ্দীনের পুত্র আমীর উদ্দিন সহ প্রায় অর্ধশতাধিক পরিবারের যাতায়াতের একটি রাস্তা মেরামতের উদ্যোগ নেয়া হয়। এরই প্রেক্ষিতে গত রবিবার সকাল ১০টার দিকে রাস্তাটি মেরামত করতে আমীর উদ্দীনের চাচাতো ভাই শাহিন মিয়া ও শ্রমিক ফটিক মিয়াকে নিয়ে রাস্তা মেরামত কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত উজির মাম্মদের পুত্র মুহিদ মিয়া, শহিদ মিয়া, ইদ্রিস আলী ও তার ছেলে রাসেল মিয়াসহ তাদের লোকজন হামলা চালায়। স্থানীয়দের প্রচেষ্টায় শ্রমিকরা রক্ষা পান। এখবর পেয়ে আমীর উদ্দীন স্থানীয় গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি অবহিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাড়ী ফেরার পথে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন আমীর উদ্দিনের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আমীর আলী রক্তাক্ত জখম হন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে হামলাকারীদের কবল থেকে আমীর আলীকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com