বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ভূমি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি মেলা -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (২৫ মে) বিকালে বানিয়াচং ভূমি অফিসে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। এর আগে ভূমি অফিস চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল রহমান’র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রোকৌশলী মোঃ আলী আজগর, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, বানিয়াচং প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর মিয়া, উপজেরা সার্ভেযার মিঞা মোহাম্মদ মহিউদ্দিন, নাজির কাম ক্যাসিয়ার মিশন দাশ, সার্টিফিকেট পেশকার আহমেদ ইমতিয়াজ প্রমুখ। উক্ত মেলা ২৫ মে থেকে চলবে ২৭ মে ২০২৫ পর্যন্ত। ভূমি সংক্রান্ত যেকোন সেবা নিতে মেলা সকল শ্রেণী পেশার মানুষকে মেলায় এসে সেবা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com