বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ এক পরিবার সমাজচ্যুত

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কুশি ইউনিয়নের ভুবিরবাক গ্রামে ওয়াহিদ মিয়া নামের এক ব্যক্তিকে সমাজচ্যুত করা হয়েছে। ফলে তাদের নিকট বাজারের কোনো পণ্য বিক্রি, যানবাহনে চলাচলসহ মক্তব-মসজিদ ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না।
নিরুপায় হয়ে ওয়াহিদ মিয়া হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে গত ২০ মে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হচ্ছেন- ওই গ্রামের আলাল মিয়ার পুত্র অনু মিয়া, মৃত সাদেক মিয়ার পুত্র আকুল মিয়া, ওয়াসিম মিয়ার পুত্র, সালু মিয়া, মনহর মিয়ার পুত্র আরজু মিয়া, মৃত নাসির মিয়ার পুত্র লেবু মিয়া, তার পুত্র আজিজুল মিয়া, মৃত আব্দুল ইজাজের পুত্র আবু মিয়া।
মামলায় অভিযোগ করেন কয়েক বছর আগে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আলী আহমদ মুসা তার নামে মুসা নগর নামে গ্রামের নামকরণ করেন। ওই গ্রামে যাবার জন্য ওয়াহিদ মিয়ার জমি দিয়ে জোরে রাস্তা নির্মাণ করেন। ওই সময় ওয়াহিদ মিয়া ও তার পরিবারের ওপর জল্মু নির্যাতন করা হয়। আলী আহমেদ মুছা লন্ডনে অবস্থান করলেও তার লোকজন নিরীহ পরিবারে উপর নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আসছে। তার জায়গা থেকে বাঁশ, মাছ, গাছসহ মুল্যবান জিনিস জোর করে কেটে নিয়ে যায়। তিনি প্রতিবাদ করলে উল্লেখিতরাসহ ১০-১৫ জন মিলে ওয়াহিদ মিয়া ও তার পরিবারকে সমাজচ্যুত করে। কোনো সামাজিক অনুষ্ঠানে তাদেরকে যেতে দেয়া হয় না। ওই পরিবারে শিশু-কিশোররা স্কুল-মাদ্রাসায় যাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। ওয়াহিদ মিয়া ও রুবেল মিয়া এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com