বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ৪ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড-জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৪ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঁকন দে এ দণ্ডাদেশ দেন। জি,আর ১৯১/২৩ (চুনারুঘাট) থানার মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরাগ্রাম বিন্দুপাড়া গ্রামের মোঃ সুমন মিযার পুত্র মোঃ মানিক মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। জি,আর ২৭৫/২১ (মাধবপুর) থানার মামলায় মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সাজিদুর রহমানের পুত্র মোঃ মজিবুর রহমান সুজন মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জি,আর ২০৭/২২ (চুনারুঘাট) থানার মামলায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের কালিচুং গ্রামের আঃ রহমানের পুত্র মোঃ হারুনুর রশিদকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। একই দিন জি,আর ৩২৮/২২(চুনারুঘাট) থানার মামলায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাটিয়াপুর (নয়াহাটি) গ্রামের বাহার মিয়া প্রকাশ বাহার উদ্দিনের ছেলে মোঃ তারেক আহমেদ প্রকাশ সুমনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। অপর আসামী চুনারুঘাটের আসামপাড়া কাটালীপাড়া গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র মোঃ তুহিন মিয়া প্রকাশ তুহিন খানকে মামলার দায় হতে খালাস প্রদান করা হয়। স্টেনো টাইপিস্ট পার্থ সারথি ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com