রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ওলিপুরে প্রাণ কোম্পানির শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় প্রাণ-আর.এফ.এল কোম্পানির এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে প্রাণ-আর.এফ.এল কোম্পানির পার্শ্ববর্তী একটি কলোনী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যে শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম রুদ্র জিৎ দে (৩২)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র পুত্র। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিছুজ্জামান জানান, অলিপুরে অবস্থিত প্রাণ-আর.এফ.এল কোম্পানির পার্শ্ববর্তী একটি কলোনীতে বসবাস করত রুদ্র জিৎ নামে ওই যুবক। সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, ওই যুবকের মরদেহের পাশ থেকে ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার করার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com