সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিভাগ ও জেলায় পৃথক ফুটবল স্টেডিয়াম নির্মাণ হবে

  • আপডেট টাইম সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় খেলা ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে পৃথক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। কথাটি রোববার জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় আলোচনা কালে এ তথ্য জানান তিনি।
রাসেল বলেন, ‘ফুটবল একটি জনপ্রিয় খেলা। এটি বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। তাই ফুটবলকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এগিয়ে আসতে হবে। খেলাটির সোনালী অতীতকে ফিরিয়ে আনতে হবে। ফুটবলকে বাঁচাতে রাখতে তৃণমূল পর্যায়ে তা ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে ফুটবলের জন্য পৃথক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান খেলোয়াড় তৈরী করতে আন্ত:জেলা ও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়া অনুরাগী মানুষ। তাই ফুটবলের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’
মতবিনিময় সভায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো: রুহুল আমিনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com