বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পইলে বাৎসরিক চক্ষু শিবিরের প্রস্তুতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার সন্ধ্যায় পইলের ঐতিহ্যবাহী বাৎসরিক বিনামূল্য চক্ষু শিবিরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার মুরুব্বীয়ান ও যুবসমাজ আগামী ২৬-২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চক্ষু শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, সৈয়দ আহমদুল হকের তত্ত্বাবধানে ১৯৯৩ সাল থেকে পইলে সম্পূর্ণ বিনামূল্যে গরীব দুস্থ রোগীদের মাঝে এই চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। শুরু থেকেই লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট-৩১৫এ২ এর সহায়তায় উক্ত চক্ষু শিবির পরিচালিত হচ্ছে। এ বৎসর প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা সেবা সহ বাছাইকৃত একশ ছানী পড়া রোগীর চোখে সেলাইবিহীন অপারেশনের মাধ্যমে বিদেশী ল্যান্স সংযোজন করা হবে। উল্লেখ্য চক্ষু শিবিরের সফল করতে পইলের সামাজিক সংগঠন শহীদ এনাম স্মৃতি সংঘ স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com