শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য শীঘ্রই কার্যকরী ব্যবস্থা-গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদীর পানি নিস্কাশনের জন্য হরিপুর এলাকায় বাধ কেটে দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে উত্তর শ্যামলীর উত্তরে হরিপুর এলাকায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের উপস্থিতিতে রাস্তার পাশের দেয়াল ভেঙ্গে ও বাধ কেটে পুরাতন নদীর পানি নিস্কাশন করা হয়। হবিগঞ্জ পৌরসভার পরিচছন্নতা কর্মীদের মাধ্যমে পানি নিস্কাশন কাজ পরিচালনা করার সময় মেয়র আলহাজ্ব জি, কে গউছের সাথে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, এডঃ মোঃ নুরুল ইসলাম, এডঃ কামরুল ইসলামসহ এলাকার জনগণ। এ সময় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেনজনগনের ভোগান্তি নিরসনে দেয়াল ভেঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য শীঘ্রই কার্যকরী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com