শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

এমপি আবু জাহিরের সাথে হবিগঞ্জ জেলা ব্যাটারি চালিত অটো রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা ব্যাটারি চালিত অটো রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় এমপি আবু জাহিরের বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গুনি মিয়া, সহ-সভাপতি, ছাবু মিয়া, আব্দুল আজিজ ইউনুছ, আব্দুল গনি, ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজন মিয়া, হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক খন্দকার আরিফ, খোয়াই উত্তরপাড় আঞ্চলিক কমিটির নেতা ধনু মিয়া, মিজান মিয়া, পলাশ, কালা মিয়া, লোকড়া আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জব আলী, আঞ্জলিক কমিটির নেতা মাসুক মিয়া, বামকান্দি আঞ্চলিক কমিটির নেতা সোলেমান মিয়া, জাহির মিয়া, ইকরাম রোডের আঞ্চলিক নেতা ফুরুক মিয়া প্রমূখ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দরা এমপি আবু জাহিরকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সকল মালিক-শ্রমিকের উদ্দেশ্যে বলেন, রাস্তায় শৃংখলা বজায় রেখে চলতে হবে। লক্ষ্য রাখতে হবে রাস্তার কোথায়ও যেন আইনের ব্যাপতয় না ঘটে। কারণ একটি দুর্ঘটনা সাড়া জীবনের কান্না হয়ে যায়। তাই সতর্কতার সাথে রাস্তায় চলাচল করতে হবে। তিনি বলেন, হবিগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে হবে। এই জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি শৃংখলভাবে চালকদের রাস্তায় চলাচলের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com