শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে কীটনাশক পানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে কীটনাশক পান করে সীমা আক্তার (১৪) নামে এক সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত্রে এ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রামে এঘটনা ঘটে। সীমা আক্তার ওই গ্রামের দিলু মিয়ার কন্যা ও দিনারপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। জানা যায়, উল্লেখিত সময় পরিবারের সকলের অগোচরে সীমা আক্তার (১৪) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সীমা মৃত্যু বরণ করে। পরে ময়না তদন্ত শেষে সীমার দাফন সম্পন্ন হয়। গোপলার বাজার তদন্ত কেন্দ্রর এসআই মাজহারুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে বিষপান করেছে এখনো জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com