সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র দীলিপ দাসসহ কাউন্সিলরবৃন্দ

  • আপডেট টাইম রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র সাথে হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দীলিপ দাসের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের দপ্তরে তারা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। পৌর পরিষদের সদস্যবৃন্দ মন্ত্রীর হাতে ফুলের তোড়া উপহার দেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতাসহ সার্বিক দিক মন্ত্রীকে অবগত করা হয়। মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদানসহ জনগনের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। অচিরেই পৌরসভার সমস্যাসমূহ সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি পৌর পরিষদের সদস্যদের আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন ও মোঃ আলমগীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com