সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই উপজেলা ননগেজেটেড সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ননগেজেটেড সরকারী কর্মচারী কল্যাণ সমিতির লাখাই উপজেলার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পুর্বের কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় গত ৯ জানুয়ারী এক সাধারন সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় সমিতির সংখ্যাগরিষ্ট সদস্যদের উপস্থিতিতে সকলের সম্মিলিতি সিন্ধান্তের ভিত্তিতে নতুন কার্যকরী কমিটি গঠনের নিমিত্তে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরে আহ্বায়ক কমিটি সর্বসম্মত সিন্ধান্তক্রমে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ জিয়াউর রহমানকে সভাপতি, উপজেলা পরিষদের সি.এ মোহন দাশকে সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী সুরঞ্জিত দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে নবাগত সভাপতি মোঃ জিয়াউর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সমিতির উত্তরোত্তর উন্নয়নে সকল সদস্যদের সহযোগীতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com