রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মী আটক ॥ ৩ জনকে ১ মাসের জেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সমর্থনে নির্বাচনী প্রচারণার পথসভা থেকে ডিবি ও নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী ২১ জন নেতা কর্মীকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার কাজির বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ৩ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং বাকীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত হলো, উপজেলার হরিধরপুর গ্রামের মৃত ছানাওর মিয়ার পুত্র ছাত্রদল নেতা মিজানুর রহমান জুয়েল, জালালসাফ গ্রামের মৃত মনির হোসেনের পুত্র কামাল হোসেন, একই গ্রামের হাজী রমজান আলীর পুত্র আলমগীর হোসেন, হাজী কামার মিয়ার পুত্র বদরুল জামান, হাজু মিয়ার পুত্র আশিক মিয়া, ছলিম উল্লাহর পুত্র রাজু আহমদ, ছদর উদ্দিনের পুত্র রুবেল মিয়া, দুদু মিয়া চৌধুরীর পুত্র সুমন চৌধুরী,হাজী ফকির মিয়ার পুত্র জুয়েল মিয়া,আলমাছ মিয়ার পুত্র ফজলু মিয়া, হবিগঞ্জ মাহমুদাবাদের আকলাছ মিয়ার পুত্র সৈয়দ মনসুর রমিজ, একই এলাকার মৃত তছির আলীর পুত্র মোঃ অলি নাসির, হোসেনপুর গ্রামের মৃত তামিম উল্লাহর পুত্র শাহাবুদ্দিন, পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত মনর উদ্দিনের পুত্র হোসাইন আহমদ, নোয়াগাওয়ের মৃত আব্দুল মোতালিবের পুত্র আজিজুর রহমান, দত্তগ্রামের মবশ্বর আলীর পুত্র শাহ হোসাইন আহমদ, রাজ নগর গ্রামের ওয়াতির আলীর পুত্র পৌর যুবদল নেতা নুরুল আমিন, আমড়াখাইর গ্রামের হাবিবুর রহমানের পুত্র শাহীদ আহমদ তালুদার, মৃত আল্লাদ মিয়া পুত্র মোঃ ওসমান, সদরঘাট গ্রামের মৃত সদর উদ্দিনের পুত্র আতিকুর রহমান, পুর্ব তিমিরপুর গ্রামের আলী হোসেনের পুত্র আতাউর রহমান শামীম। এদের মধ্যে নুরুল আমিন, আতাউর রহমান এবং ওসমান মিয়াকে ভ্রাম্যমান আদলাতে হাজির করলে নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোস্তফা মুন্না তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিভিন্ন মামলার আসামী বাকী ১৮ জনকে আজ বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়ে নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com