রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ পৌরসভায় টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা। সোমবার বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে প্যানেল মেয়র দীলিপ দাসের সভাপতিত্বের সভা অনুষ্ঠিত হয়। সভায় টিএলসিসি’র সদস্যবৃন্দ পৌরসভার কর্মকান্ডকে আরো গতিশীল করতে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা ইউজিআইআইপি-৩ প্রকল্পের সকল শর্তাবলী সঠিকভাবে পালন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌরসভার নিয়মিত নাগরিক সেবা জোরদার করার ব্যাপারেও নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, ইউজিআইআইপি’র আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান, পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com