শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর জন্মস্থান থেকে প্রচারণা শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জন্মস্থান মনতলা থেকে ধানের শীষ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ২৩ দলের অন্যতম শীর্ষনেতা খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের। গতকাল ১০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা থেকে তিনি মাধবপুর পৌর শহর হয়ে শতশত কর্মী সমর্থক নিয়ে মনতলা বাজারে আসেন। সেখানে স্থানীয় লোকজন তাকে জড়িয়ে ধরে ধানের শীষ শ্লোগান দিতে থাকেন। তিনি বলেন, এ নির্বাচন বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। ড. কাদের আরো বলেন, বাংলাদেশের বিশিষ্ঠ শিল্পপতি বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ ফয়সল আমার বড় ভাই এবং চুনারুঘাট-মাধবপুরে জনপ্রিয় নেতা তিনি যে ভাবে দিক নির্দেশা দিবেন সেই আলোকে আমি কাজ করে যাবো।
এ সময় তার সাথে ছিলনে জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম, মাওঃ নিয়াজুর রহমান নিয়াজী, মাওঃ আবু তৈয়ব, মাওঃ তাজুল ইসলাম সহ চুনারুঘাট-মাধবপুরের ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। পরে তিনি চুনারুঘাটে অন্যান্য শরীক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com