শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে মানসিক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছে

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দুই লম্পটের ধর্ষণের শিকার হয়েছে মানসিক প্রতিবন্ধী এক যুবতী। গতকাল সকাল ৬টার দিকে বোনের বাড়ি যাওয়ার পথে ঘাগড়াকোনা গ্রামের ফকির বাড়ির সন্নিকটে ওই যুবতীকে ধর্ষণ করে লম্পটরা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চিলাউড়া গ্রামের কাছাই উল্লার ছেলে ট্রাক ড্রাইভার রিপন মিয়া (৩০) ও বানিয়াচংয়ের কুতুবখানি গ্রামের সবুর আলীর ছেলে মহিবুর রহমান (২৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ঘাগড়াকোনা গ্রামের জনৈক মানসিক প্রতিবন্ধী যুবতী গতকাল সকাল ৬টার দিকে তার বোনের বাড়ি মিনাট গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ান দেয়। গ্রামের ফকিরবাড়ির সন্নিকটে যাওয়ার পর লম্পটরা ওই যুবতীকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় জনৈক মহিলা ওই রাস্তা দিয়ে আসার সময় ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতার ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com