বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বিরের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৮৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সুলতান মাহমুদের পিতা এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২ টায় নবীগঞ্জ শহরতলীর টেকাদিঘির মাঠে অনুষ্ঠিত ২য় জানাযার নামাজ ও পরে মরহুমের জন্মস্থান কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে বিকেল সাড়ে ৪ টায় শেষ জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে রাজনীতিবীদ, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক এমপি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির মৃত্যুতে গণমাধ্যমে প্রেরিত পৃথক শোক বার্তায় হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম আহমেদ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এডভোকেট আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে জাসদ থেকে হবিগঞ্জ-১ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। পরে আওয়ামীলীগে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন রোগ ভোগের পর গত বুধবার পৌণ ১২টার দিকে হবিগঞ্জ শহরস্থ ফায়ার সার্ভিস এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর একমাত্র ছেলে এডভোকেট সুলতান মাহমুদ জেলা পরিষদের সদস্য। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামীলীগের সদস্য। আব্দুল মোছাব্বিরের ১ মেয়ে লন্ডনে এবং ৪ মেয়ে আমেরিকায় বসবাস করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com