মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আগামী নির্বাচনে এমপি আবু জাহিরকে হবিগঞ্জ পৌর পরিষদের অকুণ্ঠ সমর্থন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৭৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে হবিগঞ্জ পৌর পরিষদ। বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার ১১ জন কাউন্সিলর এমপি আবু জাহির এর বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আগামী নির্বাচনে এমপি আবু জাহিরের বিজয় সুনিশ্চিত করতে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তারা বলেন, বিগত দশ বছরে এমপি আবু জাহিরের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভাসহ এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ, বৃন্দাবন কলেজে অনার্স মাস্টার্স, স্কুল-কলেজ মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এই উন্নয়নন কর্মকান্ডের ধারাবাহিকতা রায় এমপি আবু জাহিরের কোনও বিকল্প নেই।
শুভেচ্ছা প্রদানকালে হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও এমপি আবু জাহিরের সহযোগিতা কামনা করেন কাউন্সিরবৃন্দ। এ সময় এমপি আবু জাহির বলেন, একজন জনপ্রনিতিনিধি হিসেবে জনগণের উন্নয়নে সবসময় সর্বোচ্চ শ্রম দেয়ার চেষ্টা করি। যে কারণে বিগত ১০ বছরে হবিগঞ্জ একটি আলোকিত এলাকায় পরিণত হয়েছে। নাগরিক উন্নয়নে সবসময় তার আন্তরিকত সহযোগিতা থাকবে বলেও জানান সংসদ সদস্য।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, প্যানেল মেয়র-২ পিয়ারা বেগম, প্যানেল মেয়র-৩ মোঃ আলমগীর, কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, শেখ উম্মেদ আলী শামীম, মোঃ জুনায়েদ মিয়া, আব্দুল আউয়াল মজনু, খালেদা জুয়েল, অর্পণা বালা পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com