বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুরে চলন্ত বাসে ডাকাতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে চলন্ত গাড়িতে ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হল, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পাইচকুলা গ্রামের মৃত মঈনুল হকের পুত্র রায়হান আহমদ (৪০) ও একই উপজেলার লামা গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র কামাল মিয়া (২০) ও বগুড়া জেলার গোবিন্দগঞ্জ থানাধীন পাঞ্জুমাইর গ্রামের আনু মিয়ার পুত্র জাহিদ মিয়া (২৫)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অলিপুর এলাকার চলন্ত বাসে ৫/৭ জন মুখোশদারী ডাকাত উঠে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি পেছনে আসা অপর একটি গাড়ি আচঁ করতে পারে। পরে ওই গাড়িকে আটক করে জনতা ৩ ডাকাতকে ধরে ফেলে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। জনতা আটক তিনজনকে গণধোলাই দিয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com