বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে এলজিএসপি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থ বছরের এলজিএসপি’র টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের সদস্য আঃ সহিদ, আঃ মালেক চৌধুরী ও মোঃ আজাদ মিয়া গত ১৭ অক্টোবর চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযোগকারীরা বলেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন খাঁন ইউনিয়নের ৩টি ওয়ার্ডকে পাশ কাটিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় সরকার কর্তৃক বরাদ্দকৃত ২৪ লাখ ৫০ হাজার টাকার টাকা নিজের ইচ্ছেমত প্রকল্প সাজিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। অভিযোগকারী বলেন, ইউনিয়ন পরিষদে কোন প্রকল্প নিতে গেলে মাসিক সমন্বয় সভায় তা প্রস্তাব আকারে উপস্থাপন করতে হয়। কিন্তু চেয়ারম্যান হুমায়ুন খান তা না করে নিজের ইচ্ছে মতো প্রকল্প গ্রহন করেছেন। যা স্থানীয় সরকার আইনের পরিপন্থি। তারা এর সুষ্টু তদন্ত দাবী করেছেন।
এদিকে ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান বলেছেন, তিনি এ প্রকল্পগুলো ইউপি সদস্যদের সাথে আলাপ করেই গ্রহন করেছেন। মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করে সর্বসম্মতিক্রমে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখানে কোন ধরনের দূর্নীতি হয়নি। তারা মনগড়াভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি সভায় সকল সদস্যগণ উপস্থিত থাকার কথা থাকলেও ওই মেম্বারগণ অধিকাংশ সভায় অনুপস্থিত থাকেন। তাদেরকে ইউপি সচিব বার বার সভায় যোগদানের জন্য দাওয়াত করলেও তারা মিটিংয়ে আসেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com