শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারের দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল জাতীয় সংসদের অধীবেশনে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রণালয় দু’টি হচ্ছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ এর অধিবেশনে জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চীফ হুইপ আ.স.ম ফিরোজ ২৬টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করেন। এ সময় উপস্থাপিত কমিটি গুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অনুমোদিত কমিটি গুলোর মধ্যে হবিগঞ্জ জেলা থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির সরকারের দু’টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
উল্লেখ্য, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বিগত মহা জোট সরকারের নৌ-পরিবহণ মন্ত্রনালয় ও যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com