শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের জনসভায় আমির হোসেন মাষ্টারকে মনোনয়ন দেয়ার দাবি

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিক্ষাসহ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন ও আওয়ামীলীগ সরকারের সাফল্যের ১০ বছর উপলক্ষে জনসভার আয়োজন করেছে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বানিয়াচং বড়বাজারস্থ স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান খান আসাদ এর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভুষন রায়, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক জজ ব্যারিস্টার এনামুল হক, মহিলা আওয়ামীলীগের আহবায়ক রৌশন আরা ভুইয়া লাকী, ৫নং ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, আ’লীগ নেতা আব্দুল বাছিত, মোতাহিরুল ইসলাম। বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী আসনে ত্যাগী ও পরীক্ষিত নেতা মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারকে মনোনয়ন দেয়ার জন্য হাইকমান্ডের কাছে দাবি জানান। তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর মিছিল দিতে গিয়ে ১৮ মাস জেল ও এরশাদ বিরোধী আন্দোলনে ১১ মাস কারাবরণ করেছেন আমির হোসেন মাষ্টার। আর তাকে বাদ দিয়ে এই আসনে উড়ে এসে জুড়ে বসা কাউকে মনোনয়ন দিলে বানিয়াচংবাসী তথা উপজেলা আওয়ামীলীগ তা মেনে নিবেনা। জনসভায় আবেগঘন বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী আমির হোসেন মাষ্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা আবুল কাশেম, যুবলীগ নেতা আব্দুর রব, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোশাহেদ আলী সাহেদ, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালিব হোসেন, ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম শামিম, ছাত্রলীগের আহবায়ক সাইম হাসান পুলক, তাঁতীলীগের আহবায়ক শেখ রুবেল মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ শিহাব, শ্রমিকলীগ নেতা আলমগীর রেজা, ছাত্রলীগ নেতা মাসুম, তাপস হোম, রিপন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com