মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ৩ গ্রামে বিষধর সাপের উপদ্রব ॥ ২ দিনে ৫ জনকে ধ্বংশন আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি, বাউসা ইউনিয়নের বাউসা ও সদর ইউনিয়নের আদিত্যপুরে গ্রামে বিষধর সাপের উপদ্রব বেড়ে গেছে। গত ২ দিনে ৫ জন লোককে বিষধর সাপ কামড়িয়েছে। এতে উল্লেখিত এলাকায় জনমনে বিষধর সাপের আতঙ্ক বিরাজ করছে। সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ও বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সঞ্জব উল্লাহ (৬৮) ও বাউসা ইউনিয়নের ডলি বেগম (২৫) ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইদ্রিস মিয়া (৪৫) কে বিষধর সাপ কামড় দেয়। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে গত বুধবার বিষধর সাপের কামড়ে একই জায়গার গণি মিয়া ও শিশু কিশোর নাজমুল হককে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। এসব এলাকায় বিষধর সাপের উপদ্রব এর কারনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com