স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পীরের বাজার এলাকা থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ রাসেদ মিয়া (৩৫) নরপতি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র এ্যাংরাজ মিয়া (২২)। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে র্যাব সদস্যরা বুধবার রাতে চুনারুঘাট উপজেলার পীরের বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৯ কেজি গাঁজা উদ্ধার ও উল্লেখিত ২ সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।