বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে বাস চালক ও হেলাপারসহ ১০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রা.) মাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৯২০৮) ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লন্ডনী এক্সপ্রেস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩২৭) নামে যাত্রীবাহী একটি বাস সামনে থাকা পিকআপ ভ্যান (সিলেট মেট্রো (ন-১১-০১৮৯)কে ওভারটেকিং করতে গেলে ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাস চালক ও হেলাপারসহ ১০জন আহত হয়। আহত বাস চালক ও হেলপারকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় প্রায় ১ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শেরপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই জহিরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com