বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে মোটর সাইকেল চুরি ২৪ ঘন্টার মাথায় উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ হবিগঞ্জ শহর থেকে মোটর সাইকেল চুরি ২৪ ঘন্টার মাথায় মোটর সাইকেল উদ্ধার। পুলিশ পুত্র চোরসহ ২ জন আটক। গত মঙ্গলবার বিকাল ৪ টায় হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র খাজা গার্ডেন সিটি এলাকা থেকে একটি নতুন ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে সদর থানাকে অবগত করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে এসআই আবু নাঈমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার বিকাল ৪ টায় শহরের ইনাতাবাদ এলাকা থেকে ২ চোরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোরই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হল, শহরের মোহনপুর এলাকার বর্তমানে কর্মরত নারায়নগঞ্জ জেলার ট্রাফিক পুলিশ সদস্য মনাই হোসেনের পুত্র আব্দুল্লাহ খান রাব্বি (১৯) ও বড় বহুলা গ্রামে আব্দুস শহীদের পুত্র এমদাদুল হক শুভ (১৮)। বর্তমানে মোটরসাইকেল ও ২ চোর থানায় আটক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com