মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা জামায়াতের উদ্যোগে আমীর-সেক্রেটারী সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৬৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা জামায়াতের উদ্যোগে গতকাল মাসিক উপজেলা আমীর-সেক্রেটারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর মাও: কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী লুৎফুর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য কাজী মহসিন আহমদ, নবীগঞ্জ উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা আমীর মাও; আশরাফ আলী, আজমিরিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ডা: আব্দুল হাই, মাধবপুর উপজেলা আমীর মাও: আব্দুশ শহীদ, আজমিরিগঞ্জ উপজেলা আমীর সোয়েব পাশা, সদর উপজেলা আমীর মাও: শেখ আব্বাস আলী, নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চৌধুরী সাদিক, লাখাই উপজেলা সভাপতি মাও: নুরুদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন চুনারুঘ্টা উপজেলা সেক্রেটারী হাফেজ কামরুল ইসলাম, আজমিরিগঞ্জ উপজেলা সেক্রেটারী আমিরুল হক তালুকদার, বাহুবল উপজেলা সেক্রেটারী এডভোকেট জালাল উদ্দীন আখঞ্জি, সদর উপজেলা সেক্রেটারী আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ থানা সেক্রেটারী ইয়াসির খান, লাখাই উপজেলা সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান ও নবীগঞ্জ পৌরসভার কর্মপরিষদ সদস্য আব্দুল মুন্তাকিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর প্রথমেই নবীগঞ্জ ও আজমেরিগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান যথাক্রমে মাও; আশরাফ আলী ও ডা: আব্দুল হাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদেরকে জনগণের ভালবাসার প্রতিদান স্বরূপ তাদের সুখে দু:খে সবসময় পাশে থাকার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com