বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের অনৈতিক কাজের অভিযোগে ৩ জন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৭৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩নং পুল এলাকার একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় দেবর ভাবী ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আলফু মিয়ার কন্যা ফাহিমা আক্তার শান্তা (২০) ও তার দেবর সিলেট সদরের ভারতখানা এলাকার আলমগীর মিয়ার পুত্র জাকির হোসেন হৃদয় (২২) এবং চুনারুঘাট উপজেলার কাজিরদিঘি গ্রামের সুজন আহমেদ (২২)। স্থানীয়রা জানায়, শান্তা সম্প্রতি ইটালী প্রবাসী স্ত্রীর পরিচয় দিয়ে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তার উৎপেতে থাকে। গতকাল ওই সময় ২ যুবকসহ শান্তাকে পাহাড়া দিয়ে রেখে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে ওসি তদন্ত জিয়া উদ্দিন জানান, আটককৃতদেরকে জিজ্ঞাসা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com