সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৩ সেপ্টেম্বর শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৭১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, জাবেদুল আলম চৌধুরী সাজু, আবু ছিদ্দীক, আবু সাঈদ এওলা মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, প্রাইমারী শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হারুন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, কৃষি অফিসার এ,কেম এম মাকসুদুল আলম, এসআই পার্থ দাশ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দা প্রমুখ। সভায় ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৪টি টিম গঠন করে অনুর্ধ্ব-১৭ খেলোয়াড়দের নামের তালিকা প্রেরণ করার জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দেয়া হয়। আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১ ঘটিকায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্টিত হবে। লটারীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বি দল নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী দিনে নবীগঞ্জ পৌরসভা একাদশ বনাম বাউসা ইউপি একাদশ এর মধ্যে খেলা অনুষ্টিত হইবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com