বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩

  • আপডেট টাইম বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৭৫২ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছে। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন ছয়শ্রী আঃ হাসিম প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার (৫০), তার স্ত্রী সহকারী শিক্ষিকা রেহেনা আক্তার (৪০) এবং ছোট ভাই মেরাজ মিয়া (৩৫)।গত সোমবার দুপুর দেড়টার দিকে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহারের বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।
আহত হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ছয়শ্রী প্রাইমারী স্কুলের জমিসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মৃত আঃ রশিদের পুত্র ইউপি সদস্য শফিকুর রহমান সাফুর সাথে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য শফিকুর রহমান সাফুর সাথে ছয়শ্রী স্কুলের সহকারী শিক্ষিকা রেহেনা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাধা দিলে তিনি হামলার শিকার হন। তাকে বাচাতে গিয়ে স্ত্রী রেহেনা আক্তার, ছোট ভাই মেরাজ মিয়া আহত হন।
এ ব্যপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা বেগমের সাথে আলাপ করলে তিনি বলেন, ছয়শ্রী আঃ হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com